ঘরে বসে IELTS প্রস্তুতি

আমাদের দেশের বেশিরভাগ শিক্ষার্থীর স্বপ্ন হচ্ছে পৃথিবীর সেরা কোন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রী নেয়া। তবে শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার্থে প্রথম বাধা হচ্ছে IELTS পরীক্ষা। বাংলাদেশের যেসব শিক্ষার্থীরা উন্নত বিশ্বে উচ্চশিক্ষার্থে যাবার স্বপ্ন দেখে তারা প্রথমেই হোচট খায় এই পরীক্ষায় এসে।
কেমন হবে যদি অক্সফোর্ড থেকে ইংরেজিতে মাস্টার্স করা একজন শিক্ষার্থী এই বাধা অতিক্রমের জন্য আপনার গাইডলাইন হিসাবে কাজ করে? যে শিক্ষার্থী নিজে একজন তুমুল জনপ্রিয় শিক্ষক এবং তার অনলাইন ভিডিও লেকচারগুলো এরই মধ্যে ৩কোটি শিক্ষার্থীর কাছে পৌছেছে।

মুনজেরিন শহীদের ‘ঘরে বসে IELTS প্রস্তুতি’ বইটি আপনাকে একজন প্রকৃত বন্ধুর মতো IELTS-এর বাধা পার হতে সাহায্য করবে।



BDT 600
BDT 750

বইটিতে রয়েছে: 

- IELTS-এর ৪টি সেগমেন্ট এর Complete preparation
- পরীক্ষায় ভালো করার Tips and Techniques
- Speaking- এর ১০০+ Common Topics
- ৫০০+ প্রয়োজনীয় IELTS Vocabulary
- Common mistakes নিয়ে আলোচনা
- ৩০+ Detailed টপিকভিত্তিক চ্যাপ্টার

বইটি কাদের জন্য?

IELTS আপনার কাছে শুধু একটা পরীক্ষা না, এটা হতে পারে আপনার স্বপ্নের দেশের দরজা খোলার চাবি। কিন্তু সত্যি কথা হলো, IELTS-এর প্রস্তুতি শুরু করার জায়গাটা অনেকের কাছেই সবচেয়ে কঠিন। কোথা থেকে শুরু করবেন? কোনটা আগে পড়বেন? Reading-এ সময় শেষ হয়ে যায় কেন? Writing-এ বারবার কম স্কোর আসে কেন? Speaking-এ ভয় লাগে কেন?

এই বইটি তৈরি করা হয়েছে ঠিক এই সমস্যাগুলো সমাধান করার জন্য, যাতে আপনি ঘরে বসেই গুছিয়ে, স্টেপ-বাই-স্টেপ প্রস্তুতি নিতে পারেন এবং নিজের লক্ষ্য অনুযায়ী Band Score অর্জন করতে পারেন।

এই বইটি বিশেষভাবে উপযোগী:

✅ যারা উচ্চশিক্ষা, মাইগ্রেশন বা চাকরির জন্য বিদেশে যেতে চান এবং IELTS-কে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন।

✅ যারা উচ্চশিক্ষা শেষে বা দেশে বসবাসরত অবস্থায় বিদেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে চান, এবং নিশ্চিত হতে চান যে IELTS স্কোর যেন আপনার পথে বাধা না হয়ে দাঁড়ায়।

✅ যাদের কাছে IELTS পরীক্ষা ভীতিকর, কিংবা যারা জানেন না IELTS প্রস্তুতি কোথা থেকে শুরু করবেন। এই বই আপনাকে শুরু থেকেই একটি পরিষ্কার দিকনির্দেশনা দেবে।

✅ যারা আগে IELTS পরীক্ষা দিয়েছেন কিন্তু নিজের Band Score বাড়াতে চান, এবং বুঝতে চান কোথায় ভুল হচ্ছে, কীভাবে Writing, Reading বা Speaking-এ স্কোর উন্নত করা যায়।

✅ যারা চাকরি বা ব্যবসার কাজে কিংবা ব্যক্তিগত আগ্রহে নিজেদের Reading, Writing, Listening এবং Speaking দক্ষতা বাড়াতে চান - এই বই আপনাকে শুধু পরীক্ষার জন্য নয়, বাস্তব জীবনের ইংরেজিতেও শক্তিশালী করবে।

✅ স্টুডেন্ট কিংবা চাকরিজীবীদের মধ্যে যারা ব্যস্ততার কারণে ঘরে বসেই IELTS-এর জন্য সেরা প্রস্তুতি নিতে চান, এই বইটি তাদের জন্য একটি “complete self-study solution।”

এই বইটি আপনার হাতে তুলে দেবে একটি ক্লিয়ার রোডম্যাপ, যেখানে থাকবে স্ট্র্যাটেজি, প্র্যাকটিস, কমন ভুল, এবং Band Score বাড়ানোর কার্যকর গাইডলাইন।আপনি প্রস্তুতি নেবেন নিজের সময় অনুযায়ী, নিজের গতিতে, কিন্তু একদম সঠিক পথে।